শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রতিনিধি শরিফুল ইসলাম এর আয়োজনে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা ও শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলী, শিবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক হারুন অর রশিদ টুকু, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ, সমকালের জেলা প্রতিনিধি একেএস রোকন, ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি সফিকুল ইসলাম, ডেইলি ট্রাইবুনালের জেলা প্রতিনিধি হারুন অর রশিদ, নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি জালাল উদ্দিন , উপজেলা চ্যানেল এস টিভি প্রতিনিধি মোঃ মিজানুর রহমান প্রমুখ। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত সকলে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার সাফল্য কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ মিজানুর রহমান | ইমেল: Mizanurrahmanmim004@gmail.com প্রধান কার্যালয়:- শিবগঞ্জ বাজার,শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ মোবাইল:- +880 1715-367004।
Epaper