মো মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
এসো সবাই ঐক্য গড়ি মানবাধিকার রক্ষা করি। এই স্লোগান নিয়ে আজ পালিত হচ্ছে ৭৫তম বিশ্ব মানবাধিকার দিবস।দিবসটি উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১০টা শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালীটি শুরু হয়ে আবার উপজেলা চত্তরে ফিরে এসে আলোচনা সভা করেন।
র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সহকারী ভূমি কমিশনার অফিসার মোঃ জুবায়ের হোসেন ,শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা বাংলাদেশ মানবাধিকার কমিশনের সহ-সভাপতি কাজী মাসদার আলী , উপজেলা বাংলাদেশ মানবাধিকার কমিশনের সহ-সভাপতি মো কাজী ফয়েজ উদ্দিন, শিবগঞ্জ উপজেলা বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক মোঃ রবিন আলী, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি মোঃ শরিফুল ইসলাম সঞ্চালনা করেন শিবগঞ্জ উপজেলা বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ মিজানুর রহমান | ইমেল: Mizanurrahmanmim004@gmail.com প্রধান কার্যালয়:- শিবগঞ্জ বাজার,শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ মোবাইল:- +880 1715-367004।
Epaper