আহসান হাবীব (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার-অংশীজনদের সাথে মতবিনিময় সভা হয়েছে। রবিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের সভায় কক্ষে ইউনিসেফের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর স্ট্রেংদেনিক সোশ্যাল এন্ড বিহেভিযার চেঞ্জ প্রকল্পের আয়োজনে বাল্য বিবাহ বিরোধী ও শিশু সুরক্ষা বিষয়ক সভায় মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহামুদুল হক হায়দারী (মাহমুদ মিঞা)’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান।
সভায় বিশেষ অতিথি ছিলেন, গোঁয়াবাড়ি চাঁদপুর দাখিল মাদ্রাসার সুপার মো. রইসুদ্দিন, মোবারকপুর সরকার প্রাথকিম বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল হক, সমাজ সেবক আনসারুল হক প্রমুখ।
সভার উদ্দেশ্য ও অংশগ্রহনের গুরুত্ব এবং স্থানীয় প্রতিনিধিদের করনীয় দিকসমুহ বিষায়াদি তুলে ধরেন ওয়ার্ল্ড ভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রোগ্রাম অফিসার উত্তম মন্ডল ।
শিবগঞ্জ উপজেলা কমিউনিটি ফ্যাসিলিটেটর মো. আলী হায়দার বাপ্পীর সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবকদের যথেষ্ট সচেতন হতে হবে, অভিভাবক সমাবেশে, উঠান বৈঠক এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বাল্যবিয়ের বিষয়ে বিভিন্ন শারীরিক ও মানসিক ক্ষতি হয় তা তাদের মাঝে তুলে ধরতে হবে। সংলাপে বাল্যবিয়ে ও শিশু সুরক্ষা করতে সামাজিক নিয়ম-কানুনের কঠোর প্রয়োগ করতে হবে।
বক্তারা আরো বলেন, বাল্যবিয়ে প্রতিরোধের জন্য ওয়ার্ড পর্যায়ে সচেতনামুলক সভা সেমিনার করতে। প্রয়োজনে ঘটক, ইমাম, মোড়ল, কাজ্বী, পুরোহিত, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ করাতে হবে। তাহলে বাল্যবিয়ে প্রতিরোধ বা নিরোধ করা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ মিজানুর রহমান | ইমেল: Mizanurrahmanmim004@gmail.com প্রধান কার্যালয়:- শিবগঞ্জ বাজার,শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ মোবাইল:- +880 1715-367004।
Epaper